নিয়তের বিশুদ্ধতা ও আমলের গ্রহণযোগ্যতা: হাদিসে আরবাঈনের প্রথম সনদের তাহকীক ও ফিকহী ইস্তিম্বাত
আমিরুল মুমিনীন হযরত ওমর ইবনুল খাত্তাব (রা.) বর্ণনা করেন: আমি রাসূলুল্লাহ ﷺ-কে বলতে শুনেছি, "নিশ্চয়ই সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। আর প্রত্যেক মানুষ যা নিয়ত করে তাই সে পায়। অতএব যার হিজরত হবে আল্লাহ ও তাঁর রাসূলের উদ্দেশ্যে, তার হিজরত আল্লাহ ও তাঁর রাসূলের জন্যই গণ্য হবে। আর যার হিজরত হবে কোনো পার্থিব বস্তু অর্জনের জন্য কিংবা কোনো নারীকে বিবাহ করার উদ্দেশ্যে, তবে তার হিজরত গণ্য হবে সেই বিষয়ের উদ্দেশ্যেই যার জন্য সে হিজরত করেছে।"